[ রাজধানী ]
উত্তরায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট থেকে মিনা (২৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, মরদেহে আমরা বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
গৃহকর্মী মিনা জামালপুর জেলার ইসলামপুর থানার চিনারচর গ্রামের মুকুল মিয়ার মেয়ে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!