[ রাজধানী ]
মিরপুরে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর মিরপুরে মায়া নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বামী একজন প্রবাসী। নাম খোকন। তাদের ছয় বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
শনিবার গভীর রাতে রূপনগর 'ট' ব্লকের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসা থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পল্লবী জোনের এসি আবদুল হালিম বলেন, নিহতের গলায় আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!