ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে শুরু হচ্ছে বিড়ালের র‍্যাম্প শো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীতে শুরু হচ্ছে বিড়ালের র‍্যাম্প শো
ছবি- আয়োজকদের ফেসবুক থেকে নেয়া

আগামীকাল শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিড়ালের র‍্যাম্প শো। অনুষ্ঠানে থাকছে খাদক বিড়ালের প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজসহ আকর্ষণীয় আরো অনেক কিছু।

ঢাকার বিড়ালপ্রেমীদের একত্রিত করতে অনুষ্ঠানটির আয়োজন করেছেন বিশিষ্ট রসায়নবিদ ও পোষ্যপ্রেমী মো. আলমগীর।

তিনি জানান, শুক্রবার সকাল ১১ টায় যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্যাট শোর জন্য এ পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার যেতার সুযোগ। অনুষ্ঠানে বিড়াল প্রেমীরা তাদের পোষা বিড়ালের প্রতি ভালোবাসা যত্ন, দক্ষতা প্রদর্শন করার একটি দুর্দান্ত সুযোগ পাবেন।

Advertisement

আয়োজক জানান, অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের আদরের বিড়ালের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!