[ রাজধানী ]
অনলাইন জুয়ায় আসক্ত, ধানমন্ডি লেকে মিলল মরদেহ
ফাইল ফটো
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর লেক থেকে শাহিন আলম নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ধানমন্ডি থানা-পুলিশ।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, সে বিভিন্ন অনলাইনে জুয়া খেলত এবং নেশা করত। প্রাথমিকভাবে তার মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!