ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঈদের সপ্তম দিনেও মুখরিত আহসান মঞ্জিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ২৮ এপ্রিল ২০২৩
ঈদের সপ্তম দিনেও মুখরিত আহসান মঞ্জিল
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের নানা জায়গায় এখনো ঈদের খুশিতে মেতে আছেন বহু মানুষ। ঈদের ছুটি শেষ হলেও খুশির রেশ শেষ হয়নি। দর্শনার্থীদের ভিড়ে এখনো মুখর পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিল। এখানে আসা মানুষের মধ্যে অনেকে দলবেঁধে ঘুরছেন। সেলফি তুলছেন। খোশ গল্প করে সময় কাটাচ্ছেন। অনেকে মাঠের সবুজ ঘাসের উপর বসে আনন্দে মেতে উঠছেন।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে আহসান মঞ্জিলে এমন চিত্রই দেখা গেছে। ঈদের সপ্তম দিনেও এখানে দর্শনার্থীর উপচেপড়া ভিড়। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই।

এখনো ঈদের খুশি শেষ হয়নি জানিয়ে মগবাজার থেকে আসা হাসান বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিন, তাই আহসান মঞ্জিলে ঘুরতে এসেছি। এমনিতে এখানে সব সময় অনেক মানুষ ঘুরতে আসেন। এখানে রাজা-বাদশাহদের আমলের অনেক কিছু দেখা-শোনা যায়।

রামপুরা আসা আসিফ বলেন, এখনো সব জায়গায় ঈদের খুশি বিরাজ করছে। এ কারণে আজ ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে এলাম। ভালো লাগছে। কাজকর্মের পাশাপাশি একটু ঘোরাঘুরিও করতে হয়। মন ভালো থাকে।

আহসান মঞ্জিলের নিরাপত্তা পরিদর্শক মো. হাসিবুল হোসেন বলেন, এমনিতেই ঈদের রেশ এখনো রয়েছে। আবার আজ সাপ্তাহিক ছুটির দিন। অন্যদিনের তুলনায় দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: পুরান ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!