শনিবার ভোরে ঐ বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শামীমার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চুনকুড়ি গ্রামে। তিনি ঐ এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে।
সবুজবাগ থানার এসআই আজমিন নাহার কিরণ বলেন, গত একমাস আগে শামীমার বিয়ে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তার বড় বোন ফাতেমা তাকে ঢাকায় নিয়ে আসেন। পরে গত ৬ জুন একটি বাসায় গৃহকর্মীর কাজের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। শুক্রবার ঐ বাসার গৃহকর্তা কাজের জন্য বাইরে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান ড্রয়িং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন শামীমা। পাঠাই।
.png)
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।