সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিলকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী জুয়েল জানান, শাকিল ওয়েল্ডিং মিস্ত্রি। আমি তার হেলপার হিসেবে কাজ করি। বিকেলের দিকে আমারা দুজন রায়েরবাগের একটি তিনতলা ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করছিলাম। এ সময় একটি রড রাস্তার পাশে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল তিনতলা থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
.png)
তিনি আরো বলেন, নিহত শাকিলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার, রামগঞ্জ উপজেলার, আসার কোটা গ্রামের নবীর হোসেনের ছেলে বর্তমানে কদমতলী থানার জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতো সে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কদমতলী থানাকে জানানো হয়েছে।