রাজধানীতে প্রবাসী স্বামীর ওপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা
রাজধানীর ডেমরা এলাকায় সৌদি আরব প্রবাসী স্বামীর ওপর অভিমান করে রোজি (২৪) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ডেমরা থানার পশ্চিমবংশ নগর এলাকা থেকে ঐ গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোজির মা আসমা বেগম জানান, রোজির সৌদি প্রবাসী নয়নের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে নয়ন সৌদিতে আছে। পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে নয়নের সঙ্গে আমার মেয়ের কথা কাটাকাটি হয়।
.png)
পরে সে দুপুর বারোটা থেকে একটার মধ্যে নিজের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গড়ায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই।
তিনি আরো জানান, বর্তমানে আসমা বেগম ডেমরা থানার পশ্চিম বংশনগর এলাকায় মসজিদ গলির আবির মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহ রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি।