[ রাজধানী ]
রাজধানীতে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় আবু মোহাম্মদ আলাউদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন।
তিনি জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ঘরের পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
.png)
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানতে পারি মৃত ব্যক্তি ঢাকা পাওয়ার হাউজের অফিস থেকে কিছুদিন আগে টাঙ্গাইল সদর পাওয়ার হাউজে পোস্টিং হয়। সেখানে অফিসের বসের সঙ্গে ক্যাবল তার চুরি নিয়ে কথা কাটাকাটি হয় তার। পরে তিনি ঢাকায় ফিরে এসে রাগে অভিমানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!