[ রাজধানী ]
ঢাকায় তাপমাত্রা আরো কমেছে
ফাইল ফটো
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এ নগরীর।
আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে আজ এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। সেটি গতকাল কমেছিল দুই ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।
সংস্থাটি বলছে, গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর গত পরশু ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পাশ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।
.png)
এতে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে, একই সঙ্গে এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!