ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুর ডিওএইচএসে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ৩ আগস্ট ২০২৪
মিরপুর ডিওএইচএসে শিক্ষার্থীদের বিক্ষোভ
মিরপুর ডিওএইচএসে শিক্ষার্থীরা একত্রিত হন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিক্ষোভ ও মিছিল করেছেন শিক্ষার্থীরা। সে সময় মিছিল-স্লোগানে উত্তাল হয় ডিওএইচএস। সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ডিওএইচএস সেন্ট্রাল মসজিদের সামনে থেকে প্রায় ৫০০-৬০০ জন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী একত্রিত হয়ে মিছিল বের করেন। পরে তারা ১ নম্বর গেটের বাইরে অবস্থান নেন।

সারাদেশে ছাত্র আন্দোলনে হামলা করে হতাহতের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেন। বর্তমানে মিছিল এ শুধুমাত্র ছাত্র-ছাত্রী উপস্থিত আছেন, অভিভাবকদের যোগ দিতে দেখা যায়নি।

Advertisement

এর আগে, শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেন, সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলে ঘোষণা দেওয়া হয়। সারাদেশের আপামর জনসাধারণকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!