ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ইলিশের বাজারে নৈরাজ্য, মাঠে নেমে যা দেখল ভোক্তা-অধিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪
ইলিশের বাজারে নৈরাজ্য, মাঠে নেমে যা দেখল ভোক্তা-অধিকার
ছবি: সংগৃহীত

ভারতে রফতানির খবরে রাজধানীসহ সারাদেশে ইলিশের বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঢাকায় ইলিশের পাইকারি আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বাড়তি দামে ইলিশ বিক্রি এবং ওজনে কারসাজির প্রমাণ পাওয়ায় ৫ ইলিশ ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ভোরে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী একসঙ্গে পৃথকভাবে এ অভিযান চালায় ভোক্তা অধিকারের দুটি বিশেষ টিম।

ভোক্তা-অধিকারের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, আড়তদাররা যে দামে ইলিশ বিক্রি করছেন সেটি যৌক্তিকতা নিয়ে সন্দেহ রয়েছে। বিক্রির পাকা রশিদও দেওয়া হচ্ছে না। ফলে খুচরা ব্যবসায়ীরাও দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন।

Advertisement

তিনি আরো বলেন, সরকার ভারতে ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। এ খবর জানামাত্রই ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে কেজিপ্রতি ২০০-৩০০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন। এসব নির্মূল করতে হবে। খুচরা ব্যবসায়ীরা ১৫৫০ টাকায় কিনে ২২০০ টাকায় ইলিশ বিক্রি করছেন। প্রায় ৬৫০ টাকা দাড়তি দাম নিচ্ছেন। এতে ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ইলিশ।

দামের পাশাপাশি ওজনেও কারসাজির কথা জানান এই কর্মকর্তা। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা এর মাধ্যমেও ভোক্তাদের ঠকিয়ে আসছেন।

ভোক্তা-অধিকারের এ সহকারী পরিচালক বলেন, অতি লোভের করুণ চিত্র মাছ বাজারে। সারাদেশে একই অবস্থা। যৌক্তিক লাভ না করেই ব্যবসায়ীরা ইলিশ বিক্রি করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!