ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:২১, ৮ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তার বিটিসিএল অফিসের ভেতরে চোর সন্দেহে আনসার সদস্যদের পিটুনিতে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক চুরির উদ্দেশ্যে বিটিসিএল অফিসে ঢুকেছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল বলেন, আজ (মঙ্গলবার) সকালে তিনজন চুরির উদ্দেশ্যে আমাদের অফিসে ঢুকে পড়েন। পরে আনসার সদস্যরা টের পেলে দুইজন দেওয়াল টপকে পালিয়ে গেলেও একজন পালাতে ব্যর্থ হন। আমাদের অফিসের আনসার সদস্যদের হাতে একজন আটক হন। পরে পিটুনিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/DB-N-04
লিংক সফলভাবে কপি হয়েছে!