সালমানের স্টুডিওতে হামলা: দুপুরে ডিএমপির ব্রিফিং
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মাহিদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন উপকমিশনার মো. আকতার হোসেন।
.png)
এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান। সেখানে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।
সালমানের দাবি, নিউগিনি প্রপার্টিজের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। জমির মালিককে ঘিরে চাঁদাবাজির কোনো ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে তার স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলেও ধারণা দেন তিনি।
তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে হামলার সঙ্গে জমির দখল-বেদখল নিয়ে বিরোধের যোগসূত্র থাকার কথা বলা হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার মো. মাহিদুল ইসলাম জানান, সালমানের কাছে চাঁদা চাওয়া হয়েছিল—এমন কোনো তথ্য পুলিশের কাছে এই মুহূর্তে নেই। তদন্ত শেষ হলে হামলার প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।