এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭১ জন।
জানা গেছে, রোববার জেলার মোট ২৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জনের পজিটিভ এসেছে। এছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতালের আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আইসিডিডিআরবি’র নিজস্ব ব্যবস্থাপনায় তাদের টেস্ট ঢাকায় করালেও তারা মতলবে অবস্থান করায় জেলার পরিসংখ্যানে তাদের অন্তর্ভুক্ত করা হয়।
.png)
এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জন। এর মধ্যে মৃত ৪ জন, সুস্থ হয়েছেন ১৫ জন। বাকি ৫২ জন চিকিৎসাধীন।
চাঁদপুরে বর্তমানে করোনায় আক্রান্ত ৭১ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো: চাঁদপুর সদরে ৩৯, ফরিদগঞ্জে ৮, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৫জন, কচুয়ায় ৪, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ রোববার বিকেলে জানান, চাঁদপুর থেকে আরো ১০৪ জনের নমুনা প্রেরণ করা হয়েছে টেস্টের জন্য। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়াল ১১১০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৯৫৮টি।
তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৭ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫৯৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪ জন।