ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে, বিশ্বজুড়ে শনাক্ত দুই লাখ ১৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ১০ আগস্ট ২০২০
একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে, বিশ্বজুড়ে শনাক্ত দুই লাখ ১৯ হাজার
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা দুই লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ১৯ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন চার হাজার ৭৯৮ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজার ২০ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৬ হাজার ১৮৬ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৯ লাখ ৬৬১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ১৩ জনের মৃত্যু দেখেছে ভারত। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৬২ হাজার ১১৭ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ১৪ হাজার ১৩৭ জন।

Advertisement

একদিনেই ৫৯৩ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ১ হাজার ছাড়িয়েছে। নতুন ২২ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৩০ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৫৩৪ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৬৫ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট প্রায় ৫১ লাখ ৯৯ হাজারের বেশি সংক্রমিত।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!