[ করোনাভাইরাস ]
চারদিন পর ভারতে করোনা শনাক্ত ৪ লাখের নিচে
ছবি: সংগৃহীত
টানা চারদিন পর ভারতে করোনা শনাক্ত ৪ লাখের নিচে নেমেছে। দেশেটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৫৪ জন।
সোমবার সকালে দেশটির স্বাস্থ্য অধিফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য দেয়া হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ফলে করোনায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনে। আর করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনের।
.png)
দেশটিতে দ্বিতীয় দফা সংক্রমণ শুরুর পর পরিস্থিতি মোকাবিলায় সরকার গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ কিংবা বিভিন্ন মাত্রার লকডাউন দিয়েছে, যা আগামী ১৬ই মে পর্যন্ত বহাল আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!