ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ভারতে একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৩, ২৬ মে ২০২১
ভারতে একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু
ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার। একইদিনে মারা গেছে ৪ হাজার ১৫৭ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার মানুষ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন। একইদিনে মারা গেছে ৪ হাজার ১৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩ লাখ ১১ হাজার ৪২১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

দেশটির করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। তবে দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।  উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।

মহারাষ্ট্রে সংক্রমণ ২৫ হাজারের নিচে নেমেছে গত কয়েকদিন ধরেই। কিন্তু গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের। কর্নাটকেও মৃত্যু হয়েছে ৫৮৮ জনের। তামিলনাড়ুতে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে।

এই তিন রাজ্যেই মৃত্যু সবচেয়ে বেশি। অপরদিকে গত ২৪ ঘণ্টায় কেরালায় ১৭৭ জন, উত্তরপ্রদেশে ১৫৭ জন, দিল্লিতে ১৫৬ জন, পশ্চিমবঙ্গে ১৫৭ জন, রাজস্থানে ১০৫ জন, হরিয়ানায় ১২৮ জন, বিহারে ১০৪ জন, পাঞ্জাবে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!