[ করোনাভাইরাস ]
ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল
ছবি: সংগৃহীত
করোনায় বিপর্যস্ত ভারতে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। মৃতের হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় দেশ ভারত। কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি চার লাখ ৫৮ হাজার মানুষ। এদিকে গত ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার ভারতে দৈনিক মৃত্যু হাজারের নিচে রয়েছে। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। গত ২৪ মে দেশের মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছিল। অর্থাৎ গত ১ লাখ কোভিড রোগীর মৃত্যু হয়েছে মাত্র ৩৮ দিনে।
সরকারি হিসেবে মৃত্যু চার লাখ বলা হলেও বিশেষজ্ঞদের ধারণা প্রকৃত সংখ্যা আরো বেশি।
.png)
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু ও সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!