[ করোনাভাইরাস ]
ঢাকা-চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদফ
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।
.png)
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!