শুক্রবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পর্যবেক্ষণ রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ২৬৯ জন। মারা গেছেন এক হাজার ১৪৯ জন। দেশটিতে এখন পর্যন্ত পাঁচ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আট লাখ ৩৪ হাজার ৪৫৫ জন।
.png)
দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন এক হাজার ২ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৬৬৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি তিন লাখ ১৮ হাজার ৬৫০ জন। মৃত্যু হয়েছে তিন লাখ এক হাজার ২৭১ জনের।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১০০ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৬৪৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৭৩ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৮ হাজার ২২৮ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জন। মারা গেছেন চার লাখ ৭৮ হাজার ৮৬৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।