ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু এক, শনাক্ত ৩৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ২৪ ডিসেম্বর ২০২১
করোনায় মৃত্যু এক, শনাক্ত ৩৪২
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৫ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪২ জন। এ নিয়ে দেশে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জানানো হয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় ৩৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। সে হিসেবে একদিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ৪০ জন।

Advertisement

শুক্রবার বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০২ শতাংশ। 

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী সিলেটের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!