ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

আজও করোনায় ‍মৃত্যুশূন্য দিন, কমলো শনাক্ত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:২১, ২৭ মার্চ ২০২২
আজও করোনায় ‍মৃত্যুশূন্য দিন, কমলো শনাক্ত
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এতে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রইলো। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনে। 

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৭১ নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩ জন। পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় একদিনে শনাক্তের হার ০.৫৪ শতাংশ।

Advertisement

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৬৭৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জনে।

এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। 

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!