ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় মৃত্যুশূন্য দিনে বাড়লো শনাক্ত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:০৮, ২১ এপ্রিল ২০২২
দেশে করোনায় মৃত্যুশূন্য দিনে বাড়লো শনাক্ত
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায়  ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জনে। তবে এ সময়ে দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এতে দেশে করোনায় মোট ‍মৃত্যু ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকলো।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ।

Advertisement

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।

এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হন ২৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!