ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে নতুন শনাক্ত ৩০

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ৫ জুলাই ২০২২
চট্টগ্রামে নতুন শনাক্ত ৩০
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১৫ দশমিক ২৯ শতাংশ। আক্রাদের মধ্যে নগরীর ২৬ জন, লোহাগাড়ার দুইজন, ফটিকছড়ির একজন ও হাটহাজারীর একজন রয়েছেন।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯২ হাজার ৮৩৮ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৬৩৬ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৭ হাজার ৪৭৪ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৫ জন। এর মধ্যে নগরীর ৭৩৫ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!