তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ৩১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১৯ শতাংশ। আক্রাদের মধ্যে নগরীর ৪৭ জন, বাঁশখালীর দুইজন, আনোয়ারার একজন, পটিয়ার একজন, বোয়ালখালীর একজন ও হাটহাজারীর একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯২ হাজার ৯৫৮ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৬৪৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৭ হাজার ৬০৭ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৫ জন। এর মধ্যে নগরীর ৭৩৫ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।