ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:২৪, ২ আগস্ট ২০২২
২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৩৮৭ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন, আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯৫ জনে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!