ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে বেড়েছে শনাক্তের হার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ৬ অক্টোবর ২০২২
চট্টগ্রামে বেড়েছে শনাক্তের হার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১৮ দশমিক ১৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৩১ জন, আনোয়ারার একজন, বোয়ালখালীর একজন ও সীতাকুণ্ডের একজন রয়েছেন।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ১২১ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৯৭৫ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৯৬ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!