[ করোনাভাইরাস ]
দেশে ২৩ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনা ধরা পেড়েছে। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৩১ জনেই রইলো। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪১৬ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৫৭৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।
.png)
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৮৮ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!