ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে ১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ২২ ডিসেম্বর ২০২২
দেশে ১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ৩ জন। এ সময় করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৮ অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

Advertisement

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৯০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!