ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনা শনাক্ত আরো ১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৮, ৮ জানুয়ারি ২০২৩
দেশে করোনা শনাক্ত আরো ১৭
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪০ জনের। অপরদিকে এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৬৭ জনে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৫৯৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৩০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৩০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫১ লাখ ৯৩ হাজার ৩৯৪টি।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে দুইজন ছাড় পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৮৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৭১৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩৬৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!