[ জাতীয় ]
দেশে করোনার নতুন উপধরন ‘বিএফ-৭’ পাওয়া যায়নি: আইইডিসিআর
ফাইল ফটো
বাংলাদেশে এখনো করোনাভাইরাসের নতুন উপধরনের (বিএফ-৭) উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
মঙ্গলবার সকালে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আমরা এখনো করোনার নতুন উপধরন বিএফ-৭ এর উপস্থিতি পাইনি। চীন থেকে আসা করোনা পজিটিভ চারজনের জিনোম সিকোয়েন্সের ফলাফল চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুর দিন মিলতে পারে।
আইইডিসিআরের পরিচালক বলেন, সারাদেশ থেকে যারাই কোভিড পজিটিভ হচ্ছেন, তাদের নমুনা জিনোম সিকোয়েন্স করার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠাতে বলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!