ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৭, ১৬ জানুয়ারি ২০২৩
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০
ফাইল ফটো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩৭৭ জনে। 

এ সময়ে করোনায় কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪১ জনেই অপরিবর্তিত থাকছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৭৬৬ জন।

Advertisement

গত এক দিনে ২ হাজার ৩৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৩৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!