[ করোনাভাইরাস ]
দেশে আরো ৮ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৬১ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৫৮ জন।
২৪ ঘণ্টায় ১৮৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!