প্রতিদিনের মতো রোববার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, নতুন পাঁচজন শনাক্তসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৫ জনে।
.png)
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৭০ জন।
২৪ ঘণ্টায় ১০৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০৪৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।