ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ১৫ এপ্রিল ২০২৩
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১১৩ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৮৪ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ৫৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!