ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় ৩ শনাক্তের দিনে সুস্থ তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৫, ২১ এপ্রিল ২০২৩
দেশে করোনায় ৩ শনাক্তের দিনে সুস্থ তিন
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৪৬ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

অপরদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬০৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৭৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৩৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এছাড়া ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!