ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় বিশ্বে আরো ১০০ মৃত্যু, শনাক্ত ৩৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫, ২৪ এপ্রিল ২০২৩
করোনায় বিশ্বে আরো ১০০ মৃত্যু, শনাক্ত ৩৯ হাজার
ফাইল ফটো

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১০০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭১৬ জন। আর সুস্থ হয়েছেন ৫২ হাজার ১৫৬ জন।

করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত ও মৃত্যুর তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৮৯ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

Advertisement

এছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ২০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৩ জন এবং মারা গেছেন ১৮ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ১৫০ জন এবং মারা গেছেন ৪ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং মারা গেছেন ৫ জন। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ১০ জন এবং মারা গেছেন ৪ জন।

করোনায় বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৫ লাখ ৯ হাজার ২১১ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৫৯ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯০ লাখ ৫২ হাজার ৯৭৭ জন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!