বুধবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৯৪ জন এবং মারা গেছেন ২৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৬২ জন এবং মারা গেছেন ৬৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ১০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪০৪ জন এবং মারা গেছেন ৩০ জন। ভিয়েতনামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৪ জন।
.png)
একইসময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২২২ জন এবং মারা গেছেন ১৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ২৭ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৫৯২ জন এবং মারা গেছেন ৫ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৬৬ জন এবং মারা গেছেন ৫ জন। ভুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩০০ জন এবং মারা গেছেন ৮ জন। তিউনেসিয়ায় আক্রান্ত হয়েছে ২৬৫ জন এবং মারা গেছেন ১১ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৭৬২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৭ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।