ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আক্রান্ত ২৩, সুস্থ ১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪২, ৪ মে ২০২৩
করোনায় আক্রান্ত ২৩, সুস্থ ১১
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই রয়েছে। তবে এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ২৯১ জনে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ২২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ২৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ২৫৯টি।

Advertisement

এতে আরো বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৮০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৭ জনকে এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে নেয়া হয়েছে ৪ লাখ ৫২ হাজার ২৯৯ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩ হাজার ১০৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ১৯৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!