[ করোনাভাইরাস ]
করোনায় মৃত্যুহীন ৪০ দিন, শনাক্ত ২৩
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে সবশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪০ দিন ভাইরাসটিতে আর কারো মৃত্যু হয়নি।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩৩৮ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮২৩ জন। একই সময়ে ১১১১টি নমুনা পরীক্ষা করে নতুন ঐ ২৩ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ০৭ শতাংশ। যা আগের দিন ২ দশমিক ৯৬ শতাংশ ছিল।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!