ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনা আক্রান্ত আরো ১৫ হাজার, মৃত্যু প্রায় ২০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪১, ১৪ জুন ২০২৩
বিশ্বে করোনা আক্রান্ত আরো ১৫ হাজার, মৃত্যু প্রায় ২০০
ফাইল ফটো

করোনা আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রায় দুইশ’ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ কোটি ৩ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ ৯০ হাজার।

বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য জানা গেছে।

Advertisement

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৯০ হাজার ৮৫৯ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ কোটি ৩ লাখ ১২ হাজার ৯৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাস সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ১১৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৯ লাখ ৪৯ হাজার ২৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৩৩৯ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৩১৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬৬ হাজার ৮১৮ জন মারা গেছেন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৪৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫০৮ জনের।

ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮১ জন এবং মারা গেছেন ৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ১০ হাজার ৪১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৩০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিল সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!