[ করোনাভাইরাস ]
করোনায় এক মৃত্যুর দিনে শনাক্ত ৪৮
ফাইল ফটো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৬ জনে পৌঁছেছে।
একই সময়ে সারাদেশে আরো ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জনে দাঁড়াল।
প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ জন।সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৬৪২ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!