[ করোনাভাইরাস ]
আরো ১৫ জন করোনায় আক্রান্ত
ফাইল ফটো
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে দেশে ভাইরাসটিতে আরো ১৫ জন আক্রান্ত হয়েছে।
এতে দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৯ হাজার ৬২৬ জনে পৌঁছেছে। আর এ সময়ে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৯৩ জনে অপরিবর্তিত রয়েছে।
প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এতে আরো বলা হয়েছে, এ সময়ে (গত ২৪ ঘন্টায়) ৩৩৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ইতিবাচকতার হার ছিল ৪.৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!