ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিমানযাত্রীর পেট থেকে ৫০ লাখ টাকার সোনা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ১৪ জানুয়ারি ২০২০
বিমানযাত্রীর পেট থেকে ৫০ লাখ টাকার সোনা উদ্ধার
ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ মোরশেদ নামে প্রবাস ফেরত এক যাত্রীর থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

সোমবার রাত ৯টার দিকে ওই যাত্রী এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন। মোহাম্মদ মোরশেদের বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদকে চ্যালেঞ্জ করা হয়। তার শরীর তল্লাশি করে প্রথমে কিছু পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজের মলদ্বারে সোনা থাকার বিষয়টি স্বীকার করেন মোরশেদ। পরে বিশেষ উপায়ে বের করার পর মোট ৯৩৩ গ্রাম সোনা পাওয়া যায়।

Advertisement

সোনাসহ আটক যাত্রী মোরশেদের বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!