ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে প্রেমিকাকে দেখতে গিয়ে প্রেমিকের মর্মান্তিক মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ৮ মার্চ ২০২২
গভীর রাতে প্রেমিকাকে দেখতে গিয়ে প্রেমিকের মর্মান্তিক মৃত্যু
গৌরনদী মডেল থানা, বরিশাল

রাতের আধাঁরে ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রেমিক সুমন খন্দকার। বিষয়টি আঁচ করতে পেরে তাকে ধাওয়া করেন প্রেমিকার বাবা। ঐ সময় আত্মরক্ষায় ধানক্ষেতের মধ্যদিয়ে পালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয় তার।

জানা গেছে, জমির মালিক ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে গত কয়েকদিন ধরে জমিতে বিদ্যুতের লাইন দিয়ে রেখেছিলেন। তবে বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক বলে দাবি করেছে গ্রামবাসী। তাদের ধারনা পরিকল্পিতভাবে সুমনকে হত্যার পর ঐ ধানক্ষেতে লাশ ফেলা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের। মঙ্গলবার দুপুরে পুলিশ সুমনের লাশ ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল মোটা অংকের টাকা নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

একাধিক সূত্রে জানা গেছে, ঐ গ্রামের ইব্রাহীম খন্দকারের ছেলে সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের সোহেল খানের স্কুল পড়ুয়া মেয়ে শান্তা আক্তারের প্রেমের সর্ম্পক। সোমবার রাত ২টার দিকে সুমন তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায়। ঐ সময় সুমনের সঙ্গে তার বন্ধু সিফাত বেপারী ছিল. গভীর রাতে সুমনের উপস্থিতি টের পেয়ে শান্তার বাবা সোহেল খান ধাওয়া করেন। ঐ সময় সিফাত কৌশলে পালিয়ে থাকলেও সুমন দৌড়ে পাশ্ববর্তী নদীর পাড়ের বোরো ধানক্ষেতের মধ্য দিয়ে দৌড় দেয়। এতে জমির মালিক আবুল মীরার স্থাপন করা বিদ্যুতের লাইনে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ঘটনাটির তদন্ত চলছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহত সুমনের প্রেমিকাকে থানায় নেয়া হয়েছে। পাশাপাশি সুমন খন্দকারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!