ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় ফাঁস লাগিয়ে এনজিও’র কিস্তির সমাধান খুঁজলেন হাসান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২২ মার্চ ২০২২
গলায় ফাঁস লাগিয়ে এনজিও’র কিস্তির সমাধান খুঁজলেন হাসান
অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যা ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া নিজবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসান দুই সন্তানের জনক।

জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাসান। এরপর আর ঘরে ফেরেননি। পরে সকাল ৬টার দিকে বাড়ির পেছনে পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

আরো পড়ুন >>> ৩ কেজি পেঁয়াজ ১০০ টাকা

স্বজনরা জানান, ঋণের টাকায় ভ্যানে করে দোকান ঘুরে মালামাল বিক্রি করতেন হাসান। চলতি বছরের শুরুতে নিজ বাড়িতে নির্মাণ করেন একটি নতুন সেমিপাকা ঘর। তবে গত কয়েক বছর ধরে ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। কিস্তির টাকার জন্য এনজিও কর্মীদের চাপাচাপির কারণে হাসান আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন >>> স্ত্রী-সন্তানকে হত্যার পর ছাটলেন নিজের গোঁফ-দাড়ি, হলো না শেষ রক্ষা

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে জেনেছি। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!