ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী-শ্যালিকা ও শাশুড়িকে কোপাল স্বামী

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২৫ মার্চ ২০২২
পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী-শ্যালিকা ও শাশুড়িকে কোপাল স্বামী
আহত আনোয়ারা বেগম ও তার বোন জুয়েনা। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর বেলাবতে পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী, শ্যালিকা ও শাশুড়িকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঐ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বপন মিয়া ঐ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

আহতরা হলেন- স্বপন মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, শ্যালিকা জুয়েনা ও শাশুড়ি রেহেনা বেগম। তাদের প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

Advertisement

আহত আনোয়ারা বেগম বলেন, ঘটনার কিছুক্ষণ আগে স্বামী স্বপন মিয়াকে ঘরের ভেতরে অন্য এক নারীর সঙ্গে দেখে ফেলি। ঐ সময় প্রতিবাদ করলে স্বপন ধারালো দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। খবর পেয়ে পার্শ্ববর্তী দুলালকান্দি গ্রাম থেকে আমার বোন জুয়েনা ও মা রেহেনা বেগম আমাকে দেখতে এলে তাদেরও কুপিয়ে আহত করে সে।

আহত জুয়েনা বলেন, দুলাভাই আপাকে কুপিয়েছে- খবর পেয়ে আমরা তার বাড়িতে পৌঁছাতেই পরকীয়ায় আসক্ত দুলাভাই উন্মাদের মতো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ঐ সম্য আশপাশের লোকজন আমাদের উদ্ধার করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ওসি সাফায়েত উল্লাহ পলাশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!