ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোনায় ডোবায় মিলল বৃদ্ধের লাশ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:১৭, ৯ এপ্রিল ২০২২
নেত্রকোনায় ডোবায় মিলল বৃদ্ধের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার মদনে একদিল মিয়া নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার তিয়শ্রী ইউপির কুঠুরীকোনা গ্রামের একটি মাদরাসার পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কাইটাইল ইউপির হাজরাগাতী গ্রামের গুমেজ আলীর ছেলে।

জানা গেছে, একদিল মিয়া উপজেলার কাইটাল ইউপির হাজরাগাতি গ্রামের গুমেজ আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। একদিল মিয়া গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি প্রায় সময়েই উপজেলার বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন থাকে কুঠুরীকোনা এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন। শনিবার সকালে মাদরাসার পাশের ডোবায় বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Advertisement

মদন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি একদিল মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। একদিল মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!