[ দেশজুড়ে ]
৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণধোলাই
রূপগঞ্জ থানা ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লম্পট ধর্ষককে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউপির চনপাড়া পুর্নবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, বুধবার মাগরিবের নামাজের সময় ৮ বছরের শিশুটি তাদের বাড়ির বাইরে বের হয়। তখন চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের ইউসুফের ছেলে লম্পট জুনায়েদ শিশুটিতে ফুসলিয়ে তার ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী লম্পট জুনায়েদকে আটক করে গণধধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড আবেদন করে ধর্ষক জুনায়েদকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!